Showing posts with label story. Show all posts
Showing posts with label story. Show all posts

Saturday, April 16, 2022

 ‼️স্বামী ঘরে ঢুকেই দেখল, স্ত্রী কাঁদছে ৷ কারণ জানতে চাইলে বলল, আমাদের বাড়ির গাছটি থেকে কয়েকটা চড়ুই আমাকে দেখে ফেলেছে ৷ অথচ তখন আমার মুখ ঢাকা ছিল না ৷ এ কারণে আল্লাহ যদি পাকড়াও করেন, তখন যে আমার কোন উপায় থাকবে না গো‼️‼️


‼️স্ত্রীর সতীত্ব এবং আল্লাহভীতি দেখে খুশিতে স্বামী তার কপালে ........... খেল এবং কাঠুরে এনে গাছটি কেটে বিক্রি করে দিল ৷

‼️সপ্তাহখানেক পর কর্মস্থল থেকে স্বামী একদিন একটু তাড়াতাড়ি বাসায় ফিরে দেখল, তার স্ত্রী আপন প্রেমিকের কোলে লেপটে পড়ে আছে ৷

‼️এতে স্বামী মর্মাহত হল ৷ কিন্তু #টু শব্দটি না করে কিছু প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে সে একবারে তাঁর শহর ছেড়ে চলে গেল ৷ বহু দূরের এক লোকালয়ে পৌঁছে দেখল, রাজপ্রাসাদের সামনে জনগণের ঢল নেমেছে ৷ সে একজনকে জিজ্ঞেস করল, এখানে এত মানুষ কেন?

‼️জবাব এলো, সুলতানের রত্নভান্ডার চুরি হয়ে গেছে, তাই ৷

‼️এর খানিক পর সে দেখল, রাস্তা দিয়ে বুযুর্গমতন একজন হেটে যাচ্ছেন ৷ তবে স্বাভাবিকভাবে নয়, আঙ্গুলের ওপর ভর দিয়ে ৷

‼️‼️সে তার ব্যাপারে জিজ্ঞেস করলে জানল, তিনি এই শহরের সবচেয়ে বড় বুযুর্গ ৷ পায়ের আঘাতে কোন পিপড়া মারা যেতে পারে, এই ভয়ে তিনি সবসময় এভাবে হাটেন ৷ খুব পরহেযগার মানুষ ৷ আল্লাহর সামনে জবাবদিহিতার ভয়ে তার আরো কিছু আমল দেখলে আপনি এরচেয়ে বেশি অবাক হবেন!

‼️‼️একথা শুনে গৃহত্যাগী লোকটি চেচিয়ে উঠে বলল, আমি চোর চিনে ফেলেছি ৷ আমাকে সুলতানের কাছে নিয়ে চলুন ৷ সে সুলতানকে বলল, কথিত ঐ বুযুর্গই আপনার রত্নভান্ডার চুরি করেছে ৷

‼️‼️এরপর দীর্ঘ তদন্তের পর গৃহত্যাগীর দাবিই সত্য প্রমাণিত হল!

‼️‼️সুলতান জানতে চাইল, তুমি কি করে বুঝলে যে,

সে-ই চোর?

‼️‼️গৃহত্যাগী বলল,

যখন তুচ্ছ বিষয়েও কাউকে বড় রকমের সাধুতা যাহের করতে দেখবেন, তখন বুঝবেন— তার এই সাধুতা আসলে একটা পর্দা ৷ যার আড়ালে সে অনেক বড় ধরনের কোন অপরাধ লুকিয়ে রেখেছে 

যখন তুচ্ছ বিষয়েও কাউকে বড় রকমের সাধুতা যাহের করতে দেখবেন, তখন বুঝবেন— তার এই সাধুতা আসলে একটা পর্দা ৷ যার আড়ালে সে অনেক বড় ধরনের কোন অপরাধ লুকিয়ে রেখেছে

Friday, April 1, 2022

একবার এক রাজা তার তিন মন্ত্রীকে ডেকে বললেন, এই নাও তোমাদের একটা করে খালি বস্তা দিলাম। তোমাদের কাজ হবে বনে গিয়ে বিভিন্ন ফল কুড়িয়ে এই বস্তা ভরে নিয়ে আসবে, দেখি কে কত তাড়াতাড়ি বস্তা পূর্ণ করে নিয়ে আসতে পার। তিন জন চলে গেল জংগলে।

🧒👦১ম মন্ত্রী চিন্তা করলো, রাজা বলেছেন তাই ভালো ভালো ফল কুড়িয়ে বস্তা পূর্ণ করি এবং সেই মত জঙ্গলের ভালো ফল দিয়ে বস্তা ভরে ফিরে আসল।
🧒🧑২য় মন্ত্রী চিন্তা করলো, রাজা তো সব ফল দেখবেন না তাই হাবিজাবি পচা ফল দিয়ে সে নীচের দিকে পূর্ণ করে, উপরের দিকে শুধু কিছু ভালো ফল দিয়ে বস্তা পূর্ণ করলো এবং ফিরে আসল।
🧑👦৩য় মন্ত্রী চিন্তা করলো, রাজার এত সময় কোথায় বস্তা খুলে খুলে দেখবে, সে শুধু দেখবে বস্তা পূর্ণ হয়েছে কিনা। জঙ্গলে মরা পাতা, ঘাস, কাঠ দিয়ে বস্তা পূর্ণ করে নিয়ে এলো ।
তিন মন্ত্রী রাজার দরবারে হাজির, রাজা সবার বস্তা পূর্ণ দেখে খুশী হলেন। তিনি বস্তাগুলো খুলেও দেখলেন না। ৩য় মন্ত্রী নিজের বুদ্ধির কথা চিন্তা করে নিজেকে বেশ বুদ্ধিমান মনে করতে লাগলো।
রাজা একটু সময় নিয়ে তার মসনদে বসলেন এবং ঘোষণা করলেন, এই তিন মন্ত্রীদের তাদের বস্তা সহ ৭ দিনের জন্য কারাগারে পাঠানো হোক এবং প্রত্যেককে তিনটা আলাদা আলাদা কক্ষে রাখা হোক। এই সাত দিন তাদের কোন প্রকার খাবার দেয়া হবে না।
যেই কথা সেই কাজ, তিন জনকেই কারাগারে পাঠানো হলো। ১ম মন্ত্রী এই সাত দিন তার বস্তার ফল গুলো খেয়ে কাটিয়ে দিলেন। দ্বিতীয় মন্ত্রী তার যতো ভালো ফল ছিল ২ দিন খেতে পারলো, বাকী দিন পচা ফল খেয়ে কাটানোর চেষ্টা করলো কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়লেন। ৩য় মন্ত্রীর বস্তায় কোন ফল ছিলো না তাই তিনি না খেতে পেরে কারাগারেই মারা গেলেন ।
এই গল্পের শিক্ষণীয় বিষয় হলো-
যদি আমরা ফাকি না দিয়ে সঠিক ভাবে শিখে, পড়ালেখা করে বড় হই তবে এর ফল আমরা যখন কর্মক্ষেত্রে যাবো তখন ভোগ করতে পারবো ।
শিক্ষণীয় এ গল্পটি সংগৃহীত, তবে আমার প্রিয় গল্পগুলোর মধ্যে একটি।

নিজের কর্মফল পাবেনই আগে বা পরে...