Monday, September 28, 2020

অবিবাহিত যুবক যুবতীরা তো বটেই, অনেক বিবাহিত পুরুষ, মহিলারাও দীর্ঘ সময় ধরে স্মার্টফোনে ম্যাসেন্জার, ভাইবার কিংবা হোয়াটসআপ এর মাধ্যমে পরিচিত ও অপরিচিতদের সাথে কথা বলছে, চ্যাট করছে অথবা আরো কতো কিছু!


এতে করে স্বামী স্ত্রীর ভালোবাসা ও বিশ্বাসে ফাঁটল ধরছে। অবৈধ সম্পর্ক তৈরি হচ্ছে, যার কারনে একে অপরের কাছ থেকে ক্রমশই দূরে সরে যাচ্ছে। সন্তানের প্রতি মনোযোগ হারাচ্ছে। ফলে পারিবারিক বন্ধন ভেঙ্গে পড়ছে। ক্রমেই এটি যেনো একটি সামাজিক ব্যাধিতে রুপান্তরিত হচ্ছে!

আমাদের মনে রাখা দরকার,
কোন সৎ, চরিত্রবান পুরুষ অথবা নারী কখনো প্রয়োজন ছাড়া অন্য কোন পুরুষ বা নারীর সাথে ফোনালাপ বা ইনবক্সে চ্যাট করেনা।

যারা করে, তাদের উদ্দেশ্য মহৎ নয়। সে যেই হোক, হতে পারে অফিসের বস্ কিংবা কলিগ, বন্ধুর স্বামী কিংবা স্ত্রী, অথবা কোন ফেসবুক বন্ধু! নিজেকে সাবধানে রাখতে ভুলবেন না।

মনে রাখবেন, যাদের মিষ্টি কথায় এবং অতি ভদ্র আচরণে আপনি মুগ্ধ হচ্ছেন, আপনার কথা শেয়ার করছেন, তারা শুধু আপনার সাথেই নয়, আরো অনেকের সাথেই একই কাজ করে বেড়াচ্ছে।

এইসব ভদ্রবেশী, চরিত্রহীন লম্পটেরা তাদের স্ত্রী ও স্বামীদের প্রতারিত করছে, আপনার অজান্তে আপনারও ক্ষতি করছে! সুতরাং, সাবধান হোন!

নিজের এবং সংসারের সুখের কথা ভেবে এইসব ভদ্র মুখোশধারী চরিত্রহীনদের বর্জন করুন!

আপনি যেমন করবেন আল্লাহও আপনার সন্তানকে তেমনি করাবে।

সংগ্রিহীত : Riyad Gazi ভাইয়ের ওয়াল থেকে

আমাদের সমাজে একটি অসুস্থ ধারার আচরণগত ভাইরাস দিন দিন ছড়িয়ে পরছে...

Thursday, September 17, 2020

 


https://hotjobs.bdjobs.com/jobs/jobs/rgocj14.htm

Jamuna Gas Vessel Crew Appointment

Tuesday, September 15, 2020

কে ক্রিকেট খেললো, কে ভলিবল... কে বাইক চালালো, কে ওড়না পড়লো না...কে শ্বশুড়বাড়িতে গিয়ে কী খেলো... সারাদিন তো আছেন এইসব হাবিজাবি নিয়ে। তর্ক করতে করতে মুখে ফেনা তুলে ফেলছেন। কালকের নিউজ পড়েছেন? না পড়ে থাকলে আমি শোনাই আসেন-

পরিবারে একটু প্রশান্তির আশায় সৌদি আরবে গিয়েছিল ১৪ বছরের কিশোরী কুলসুম। সেখানে গিয়ে চাকরি আর বেতনের পরিবর্তে তাকে হতে হয় চরম নির্যাতনের শিকার। নির্মম অত্যাচার সহ্য না করতে পেরে সৌদি আরবের একটি হাসপাতালেই ফুরিয়ে যায় তার জীবন প্রদীপ, ৯ আগস্ট তারিখে। (হ্যা, নিউজ হয়েছে কালকে। হবেই তো। মিডিয়া ব্যস্ত ছিল ফটোশুট নিয়ে, মিথিলা শ্বশুড়বাড়িতে কী খেল তাই নিয়ে)
সৌদি আরবে গৃহকর্তা ও তার ছেলে মিলে কুলসুমের দুই হাঁটু, কোমর ও পা ভেঙে দেয়। এর কিছুদিন পর একটি চোখ নষ্ট করে রাস্তায় ফেলে দেয়... আমি লিখে দিতে পারি যে বাচ্চা মেয়েটি ব্রুটালি রেপড হয়েছিল। যতটা জঘন্যভাবে হওয়া সম্ভব, তাই হয়েছিল।


সৌদিতে বাংলাদেশি পরিচারিকা মানেই ভোগবস্তু...
অতীতেও এমন হয়েছে, বারবার হয়েছে, আপনারা চুপ ছিলেন। আগামীতেও হবে, আপনারা চুপই থাকবেন। কারণ সৌদির এই অন্যায়-অত্যাচার নিয়ে লিখলে ভাইরাল হওয়া যায় না, উল্টা পা চাটা শুয়োরের পাল তেড়ে আসে...
কিন্তু কী জানেন?

আমার আপন ফুপাতো ভাইকে সৌদিতে হত্যা করা হয়েছিল। তার সেই বীভৎস লাশ দেখে আমরা জেনেছি ওই দেশে বাংলাদেশি ওয়ার্কারদের সাথে কী কী করা হয়। গ্রামের সাদাসিধা ছেলে আমার সেই ভাইটা শুধু ফোন করে জিজ্ঞাসা করতো- "তোদের জন্যে কী আনবো? কী আনবো?" তার আর আসা হয় নি, এসেছিল তাঁর লাশ। মৃত্যুর অনেক মাস পরে তার জমাট বাঁধা বরফ শীতল লাশ.... যে লাশ দেখার পরে আমার আব্বু আর কোনদিনও আগের মত হতে পারেন নাই, বদলে গেছেন চিরকালের মত! আপনারা থাকেন ক্রিকেট খেলা আর বাইক চালানোর ফটোশুটীয় শো অফ নিয়ে। কুলসুমেরা মরে যাক। এই দেশে কুলসুমদের মরাই উচিত। মাথামোটা গর্দভদের দেশে কুলসুমদের জন্যে দুই ফোঁটা চোখের পানি ফেলারও কেউ নাই... আমার শুধু একটা কথাই মনে হচ্ছে, আমি সহ্য করতে পারছি না- ওই ১৪ বছরের বাচ্চা মেয়েটা আমার কেউ হতে পারতো... ওই মেয়েটা আমার কন্যাও হতে পারতো!

Copy

https://bangla.dhakatribune.com/bangladesh/2020/09/13/27382/%E0%A6%B8%E0%A7%8C%E0%A6%A6%E0%A6%BF-%E0%A6%86%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%A8,-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B6-%E0%A6%B9%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%8B-%E0%A6%9B%E0%A7%8B%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%9F-%E0%A6%95%E0%A7%81%E0%A6%B2%E0%A6%B8%E0%A7%81%E0%A6%AE?fbclid=IwAR0CKq6R9y466CUgjYcIV9PGRxP__41sASwJJcCcFnuFYqd_yon2c4oQiIE

সৌদি আরবে পাশবিক নির্যাতন, লাশ হয়ে ফিরলো ছোট্ট কুলসুম

Sunday, August 2, 2020

#লিন্কডইনে অনেকেই(লোকালি) স্বেচ্ছায় অনেককে #জবঅফার করেন,

#অফার করলেই কি চাকুরীতে জয়েন করে ফেলবেন?

#কি_করবেন?

👉একজন ক্যান্ডিডেটকে সিলেক্ট করতে যে সব স্টেপ গুলো মেনটেইন করা হয়, সেগুলো মেনটেইন করেই আপনাকে সিলেক্ট করেছে কিনা সেদিকে খেয়াল রাখুন। এতো ক্যান্ডিডেট থাকতে আপনাকেই বা সিলেক্ট করলো কেন সেটা জানার বা বোঝার চেষ্টা করুন।

👉সরাসরি জব অফার পেলে প্রতিষ্ঠানের #ওয়েবসাইটে ঢুকে কোম্পানীর আদ্যপন্ত জানার চেষ্টা করুন।

👉ওয়েবসাইটে বিশেষ বা সন্তোষজনক কিছু না পেলে যিনি জব অফার করছেন, উনার ব্যাপারে #কানেকশন বা #বিভিন্ন_সোর্স থেকে কতটুকু #রিল্যায়ব্যাবল সে ব্যাপারে খোঁজ খবর নিন।

👉কথোপকথোনে কোন #অপ্রাসঙ্গিক#অযৌক্তিক#সন্দেহজনক কোন কিছু বা কোন আচরণ মনে খটকা লাগলে, সেগুলোর সন্তোষজনক উত্তর খুঁজে বের করুন।

👉যদি ইন্টারভিউতে ডাকেন, তাহলে ইন্টারভিউতে এটেন্ডের জন্য #অথেনটিক বা শক্ত প্রুফ আছে কিনা সেদিকটায় গুরুত্ব দিন। যেমনঃ ইন্টারভিউ লেটার, মেসেজ, ইমেইল, ফরমাল ফোন কল উইথ মেসেজ ইত্যাদি।

👉অপরিচিত, অখ্যাত, অচেনা-অজানা প্রতিষ্ঠানে একা ইন্টারভিউতে এটেন্ড করতে যাওয়া উচিত নয়(বিশেষ করে মেয়েদের)। এমন কাউকে নিয়ে যাওয়া উচিত যে প্রয়োজনে বাহিরে আপনার জন্য ধৈর্য্য ধরে অপেক্ষা করবে।

👉ইন্টারভিউ হোক বা না হোক, কেউ জব অফার করলে প্রতিষ্ঠানের আভ্যন্তরীন পরিবেশ সম্পর্কে(যদি পরিচিত কেউ থাকে) যাবতীয় খোঁজ খবর নেওয়ার চেষ্টা করুন।

ইন্টারভিউতে সিলেক্ট হলে জবে যোগদানের আগে hashtagঅ্যাপয়েন্টমেন্ট_লেটার বুঝে পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। 👉অফার দেওয়া ব্যক্তিটিকে ট্রাস্টেড মনে হলে, ফরমালি ইন্টারভিউ না হলেও অবশ্যই উনার সাথে hashtagবেতন, hashtagসুযোগ_সুবিধা, hashtagপদ, hashtagপদবি, hashtagজব_রেসপন্সিবিলিটি কি জেনে নিন, ঠিক করে নিন। 👉টাকা পয়সা, কোন ধরনের জামানতের দাবী বা মূল সার্টিফিকেট এসব জমা রাখতে প্রস্তাব করে কিনা খেয়াল করুন। 👉সর্বোপরি লিন্কডইনে অপরিচিত কেউ hashtagজবঅফার করলে, এই অফারের সাথে নিজের সেইফটি এন্ড সিকিউরিটি কতটুকু জড়িত আছে বোঝার চেষ্টা করুন। চাকুরী সন্ধানকারীদের জবের প্রয়োজন আছে অস্বীকার করি না, কিন্তুু কেউ জব অফার করলেই hashtagঝাপিয়ে_পড়বেন_না, hashtagযা_চাইবে, hashtagযা_করতে_বলবে, hashtagযেখানে_যেতে_বলবে, সব করে ফেলবেন না। খোঁজ খবর নিয়ে, বুঝে শুনে, নিজেকে প্রস্তুত করে তবেই অগ্রসর হোন। চাকুরীর প্রলোভোন দেখিয়ে আমাদের চারপাশে হর-হামেশা অনেক অনাকাংখিত ঘটনা ঘটে, সো সাবধান থাকবেন, মনে রাখবেন hashtagজীবনের_জন্য_চাকুরী, hashtagচাকুরীর_জন্য_জীবন_নয়।

#collected

লিন্কডইনে অনেকেই(লোকালি) স্বেচ্ছায় অনেককে #জবঅফার করেন

Monday, July 20, 2020


অজান খবর না জানিলে কীসের ফকিরি ।
যে নূরে নূরনবি আমার তাহে আরশে বারি ।।

বলব কি সেই নূরের ধারা
নূরেতে নূর আছে ঘেরা
ধরতে গেলে না যায় ধরা
যৈছেরে বিজরি ।।

মূলাধারের মূল সেহি নূর
নূরের ভেদ অকূল সমুদ্দুর
যার হয়েছে প্রেমের অঙ্কুর
ঐ নূর ঝলক দিচ্ছে তারি ।।

সিরাজ সাঁই বলে রে লালন
কর গে আপন দেহের বলন
নূরে নীরে করে মিলন
থেক রে নেহারি ।।

এই  গানটির মর্মার্থ আমি যা বুঝতে পেরেছি তা হলো। মানুষের শরীরের বিভিন্ন চক্র থাকে তার সবচেয়ে নিচের চক্র হচ্ছে মূলাধার। এই মূলাধারই শক্তির আকর। আপনি একে বিভিন্নভাবে জাগ্রত করতে পারেন। আপনি সুষম খাবার এবং শক্তিবৃদ্ধি করে এমন খাবার খেলে এটা সাময়িক জাগ্রত হয় কিন্তু আপনার ভিতরে প্রেমভাব সৃষ্টি হবে না। যদি আপনি ধ্যান করেন তাহলে এই চক্র জাগ্রত হবে এবং সাথে প্রেমভাব সৃষ্টি হবে। আপনার থেকে নূর বের হবে। যেই দেখবে সেই মুগ্ধ হবে। মানুষের প্রতি, জীব জগতের প্রতি প্রেমভাব অনুভব হবে। আপনি সফল হবেন।

তাই লালন বলছে মুলাধারের মূল সেহি নূর মানে মূলাধারেই সেই নূরের সৃষ্টি। আপনার মূলাধারের যদি জাগ্রত বা বৃদ্ধি না হয় তাহলে সংসার জীবনেও অশান্তি হয়। শরীরে শক্তি থাকে। প্রেম থাকে । আর নীর হচ্ছে পানিয় বা বীর্য। 

অজান খবর না জানিলে কীসের ফকিরি ।


শিক্ষার্থীদের কাছে বেশ জনপ্রিয় সস্তা দামের ক্ষুদ্র কম্পিউটার ‘রাসবেরি পাই’। নির্মাতা প্রতিষ্ঠান রাসবেরি ফাউন্ডেশন এবার জনপ্রিয় এই সিঙ্গেল বোর্ড কম্পিউটারটির নতুন মডেল ‘রাসবেরি পাই ৪’ উন্মোচন করেছে।

ডিজাইনের দিক থেকে আগের ফ্ল্যাগশিপ মডেল রাসবেরি পাই ৩ মডেল বি প্লাস-এর মতোই নতুন রাসবেরি পাই ৪। তবে ফিচারে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। যার শুরুটা হয়েছে দ্রুতগতির প্রসেসর দিয়ে। এর প্রসেসর কোরটেক্স-৭২ (১.৫ গিগাহার্জ গতির কোয়াড কোর ৬৪ বিট)। এছাড়া রাসবেরির আগের ভার্সনগুলো ৫১২ মেগাবাইট র‌্যাম অথবা ১ গিগাবাইট র‌্যামের হয়ে থাকলেও এই প্রথমবারের মতো আপনি চাইলে আরো বেশি র‌্যামের ভার্সন ব্যবহার করতে পারবেন। রাসবেরি পাই ৪ কম্পিউটারের প্রাথমিক মডেলটি ১ গিগাবাইট র‌্যামের। পাশাপাশি বিকল্প হিসেবে ২ গিগাবাইট র‌্যাম এমনকি ৪ গিগাবাইট র‌্যাম সমৃদ্ধ মডেলও রয়েছে। এক্ষেত্রে র‌্যামের ডাটা ট্রান্সফার রেটও হবে দ্রুতগতির- এলপিডিডিআর২ থেকে এলপিডিডিআর৪।

কানেক্টিভিটির ক্ষেত্রেও নতুন কম্পিউটারটিতে বড় পরিবর্তন আনা হয়েছে। রাসবেরি পাই ৪-এ মিলবে প্রকৃত গিগাবিট ইথারনেট (আগের মতো ইউএসবি ২.০ ভিত্তিক ইথারনেট না)। এছাড়া এতে ২টি ইউএসবি ৩.০ পোর্ট এবং ২টি ইউএসবি ২.০ পোর্ট থাকছে। ব্যবহার করা যাবে ইউএসবি সি পোর্ট। ব্লুটুথ প্রযুক্তিও আপডেট করা হয়েছে। ব্লুটুথ ৪.২ এর পরিবর্তে রাসবেরি পাই ৪ কম্পিউটারে থাকছে ব্লুটুথ ৫.০।

কম্পিউটারটির আরেকটি উল্লেখযোগ্য পরবর্তন হচ্ছে, বড় আকৃতির এইচডিএমআই পোর্ট বাতিল করা হয়েছে। এর পরিবর্তে থাকছে ক্ষুদ্র আকৃতির ২টি মাইক্রো এইচডিএমআই পোর্ট। ফলে একটি রাসবেরি কম্পিউটারেই এবার দুটি ফোরকে ডিসপ্লে যুক্ত করা যাবে। প্রজেক্টর সংযোগের জন্য থাকছে ৪০ পিনের জিপিআইও।

copy from

https://tunerpage.com/archives/480820

৮ জিবি র‍্যাম সহ ” রাসবেরি পাই ৪ ” ক্ষুদ্র কম্পিউটার